ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রদলের পৃথক মিছিল

জাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৬:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:১৪

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে পৃথক মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় আরিচা মহাসড়কের সিএন্ডবি থেকে একটি মিছিল শুরু হয়ে মীর মশাররফ হোসেন হল গেটে গিয়ে শেষ হয়।

এর আগে গত বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটে একটি মশাল মিছিল শুরু হয়ে মীর মশাররফ হোসেন হল গেটে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব বলেন, ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ আউয়াল কমিশনের ঘোষিত তফসিল বাতিল এবং এই অবৈধ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সেলিম রেজা, শফিকুল ইসলাম, হোসাইন রাশেদ আল বাদল, রাজিব আহমেদ, দেওয়ান আলাউদ্দিন হোসাইন, সাদমান, রফিক, রাসেল, ইব্রাহিম, সাকিব, রাকিব, জামাল, জাহিদ প্রমুখ নেতা।

এর আগে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল শেষে জাবি ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। তারেক রহমানের আহ্বানে দাবি আদায়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

মশাল মিছিলে উপস্থিত ছিলেন শহীদ সালাম বরকত হল শাখার যুগ্ম আহ্বায়ক মো আফ্ফান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান, ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, মিজানুর রহমান, সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদি হাসান প্রমুখ নেতাকর্মীরা।

/এনএআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী