শেখ হাসিনার জনপ্রিয়তা আ.লীগের সবচেয়ে বড় শক্তি: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধিতে এগিয়ে গিয়েছে, এগিয়ে যাবে।  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হবে ইনশাআল্লাহ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের বিপরীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ৮ আসনের প্রধান নির্বাচনি অফিসে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী ১৮ ডিসেম্বর থেকে আমরা ঢাকা-৮ আসনের মানুষের ঘরে ঘরে যাবো, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইবো, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের জন্য ভোট চাইবো। এই এলাকার মানুষ যাতে সকল নাগরিক সুবিধা ঠিকমতো পায়, স্মার্ট এলাকা হয় তার জন্য আমরা কাজ করবো। ঢাকা-৮ আসনকে আমরা স্মার্ট ঢাকার মডেল হিসেবে গড়ে তুলবো।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু,  ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল কুন্ড প্রমুখ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী