কবি নজরুল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ইরফান

কবি নজরুল কলেজ প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫

কবি নজরুল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম।

সোমবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে কবি নজরুল সরকারি কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে বাংলা ট্রিবিউনকে ইরফান আহমেদ বলেন, দেশ ও দলের ক্রান্তিলগ্নে আমার ওপর আস্থা রেখে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমার নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি। এই দুঃসময়ে আমার ওপর দল যে আস্থা রেখেছে আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল ঢাকার অন্যতম সেরা ইউনিট। এখানে নেতৃত্ব দেওয়া অনেক গর্বের। পুরান ঢাকার আন্দোলনের অন্যতম সেরা ইউনিট আমার ইউনিট। যেহেতু এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন চলছে, তাই আমার দায়িত্ব হবে সবাইকে ঐক্যেবদ্ধ করে রাজপথে নামানো। ইউনিটের সকলকে নিয়ে একসঙ্গে আগামী দিনের সকল কর্মসূচি যেকোনও পরিস্থিতিতে রাজপথে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় কবি নজরুল কলেজ ছাত্রদলের সভাপতি সাইয়্যেদুর রহমান সাঈদকে গ্রেফতার করা হয়। ফলে সংগঠনটির কার্যক্রম গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম