ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কাউন্সিলের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৩:০২আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৩:০২

বিএনপি অবশেষে নানা জল্পনা-কল্পনার পর ষষ্ঠ কাউন্সিলের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি। আগামী ১৯ মার্চ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে অনিয়ম, সন্ত্রাস, বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া, তাদেরকে জীবননাশের হুমকি দেওয়া, তাদের রুটি-রুজি বন্ধ করে দেওয়াসহ নানাধরণের অনাচারে লিপ্ত শাসক দলের প্রার্থীরা।  এই কর্মকাণ্ডে সরকার দলীয় প্রার্থীদের সঙ্গী হিসেবে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় নির্বাচন কর্মকর্তারাও রয়েছেন।
রিজভী বলেন, মনে হয় জনগণকে উপহাস করার জন্যই সরকার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে নিয়ে ব্যালে নৃত্য করছে। সরকারী দলের সন্ত্রাস, তাণ্ডব ও নির্বাচনি কর্মকর্তাদের  অপকর্মগুলোর প্রতি নিরাসক্ত নির্বিকার থাকার বিষয়ে অভিযোগ শুধু বিএনপি’র কাছ থেকেই আসেনি, আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থী ও ক্ষমতাসীন জোটের শরীক দলসহ স্বতন্ত্র প্রার্থীরাও একই কথা বলেছেন।
রিজভী জানান, এখন পর্যন্ত প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ মিলে ১৬২ জনের মতো বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়ে অথবা জমা দেওয়ার পর প্রত্যাহারে বাধ্য করা হয়েছে অথবা ঠুনকো অজুহাতে প্রার্থীতা বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত দুই ধাপের নির্বাচনে সরকারি দলের প্রায় ১৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় র্নিবাচিত করা হয়েছে।

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি