বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চাই না: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ মার্চ ২০২৪, ২০:২২আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:২২

কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ব‌লেছেন, ‘আল্লাহ রাব্বুল আল আমিন আমাকে য‌দি জামায়া‌তের সঙ্গে বেহেশতেও নিতে চান আমি তাও যাবো না। আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে য‌দি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সঙ্গেও বেহেশতে যেতে চাই না।’

রবিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী ব‌লেন, ‘যতক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে না আসেন ততক্ষণ পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তি‌নি দিতে পারেন না। এতে যদি আমার ফাঁসিও হয় আমি সেখানেও এ মন্তব্য করবো। তারপরও কোনোভা‌বেই বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব আমি মেনে নেবো না।’

এ সময় আ স ম আব্দুর রবের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি যদি দেশের জনগণের মুক্তির জন্য তাদের নেতৃত্ব দেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে আছি।’

তি‌নি ব‌লেন, ‘আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এই নির্বাচনে আমি একজন পরাজিত সৈনিক। আমার ধারণা ছিল মানুষ ভোট দিতে যাবে। এত অনুরোধেও আমার দলের নেতাকর্মীদের অর্ধেকও এই নির্বাচনে ভোট দিতে যায়নি।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি শেখ হাসিনাকে গদিতে বসাতেও আসিনি, আবার গদি থেকে সরাতেও আসিনি। বর্তমানের আওয়ামী লীগ ভাষাণী বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। এ আওয়ামী লীগ লুটপাটের আওয়ামী লীগ। সে জন্যে দেশের জনগণের কাছে ক্ষমতা আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জেএসসির সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি