গণতন্ত্র মঞ্চ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ

‘দেশের মানুষ কোনও শক্তির আধিপত্য ও দখলদারিত্ব বরদাশত করবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ০১:৫৪আপডেট : ২৫ মে ২০২৪, ০২:০৫

সরকার ও শাসনব্যবস্থা বদলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) নগরীর কীর্তনখোলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন– বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দফতর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।

সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার আহ্বায়ক হারুনুর রশিদ মাহমুদ ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম সাফিন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ‘ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশে এদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সাবেক পুলিশপ্রধানের অবৈধ ঘোষণা করা সম্পদ ক্রোকের ঘটনা, চোরাচালানের ভাগ-বাটোয়ারার দ্বন্দ্বে ভারতে সরকারদলীয় এমপির হত্যাকাণ্ড নজিরবিহীন অনাচার এবং দুর্নীতি দুর্বৃত্তায়নের খণ্ডাংশ মাত্র। দেশে কী ধরনের স্বেচ্ছাচারিতা চলছে এসব ঘটনা তার সামান্য নজির মাত্র।’

তারা বলেন, ‘সরকারের নীতিনির্ধারকরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবিলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের সঙ্গে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে।

‘কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে। এ দেশের জনগণ কোনও শক্তির আধিপত্য ও দখলদারিত্ব বরদাশত করবে না।’

প্রতিনিধি সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পক্ষ থেকে বক্তব্য দেন– সোহরাব হোসেন, ডা. মিজানুর রহমান, ইকবাল খান জাহিদ, আরিফুর রহমান মিরাজ প্রমুখ।

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন