জাতীয় শোক দিবসে ছাত্রলীগের পরিকল্পনা কী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৪, ২০:০৩আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২০:৩৪

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন ক্রমেই রূপ নেয় সরকারের পতনের দাবিতে। সর্বশেষ ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নানান ঘটনার পরিক্রমায় এ বছর জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিটিংয়ে শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে ৩৫টি ছাত্র সংগঠন।

প্রতি বছরই শোক দিবসকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশব্যাপী নানান কর্মসূচি পালন করে থাকে। শোক দিবস পালনের জন্য শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নির্দেশনা দিলেও ছাত্রলীগের কোনও কর্মসূচি আছে কিনা জানা যায়নি।

আত্মরক্ষার্থে ছাত্রলীগ নেতারা আত্মগোপনে রয়েছেন এই মুহূর্তে। তাদের ব্যক্তিগত নম্বরগুলোও রয়েছে বন্ধ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিগ্রামে জয়েন দিতে দেখা গেছে অনেক ছাত্রলীগ নেতাকে। সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটে কোনও তথ্য আছে কিনা জানতে সেখানে ঢুকতেই জানা যায়, ওয়েবসাইটটির ডোমেইন এক্সপায়ার্ড হয়ে গেছে। তাদের অফিসিয়াল পেজটিও এই মুহূর্তে ডিঅ্যাক্টিভেট।

জাতীয় শোক দিবস নিয়ে ছাত্রলীগের পরিকল্পনা জানতে সাবেক ও বর্তমান প্রায় দশের অধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের