জিএম কাদেরের বাসায় দুই দূতাবাসের কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১৬:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৬:৩৯

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি এবং নেদারল্যান্ডসের ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিকাল ও প্রেস অফিসার মিস নামিয়া আক্তার জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে অতিথিরা এলে তাদের স্বাগত জানান পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সৌজন্য সাক্ষাতে তারা জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও জোরালো হবে।

পরে কূটনীতিকরা মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা এ সময় উপস্থিত ছিলেন।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
মন্ত্রীর উদ্যোগে দেশে ফিরছেন কম্বোডিয়ায় আটকে থাকা বাংলাদেশি নারী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের