প্রধান উপদেষ্টার আলোচনায় আমন্ত্রণের দাবি ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন। এই আলোচনায় আমন্ত্রণ জানানোর দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

রবিবার (১ সেপ্টেম্বর) দলটির পলিটব্যুরোর এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসানের পাঠানো বিবৃতিতে বলা হয়, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান উপদেষ্টা সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিলেও বিশেষ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন না। তার মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ডাকা হবে না বলে আমরা শুনেছি। এক যাত্রার পৃথক ফলের এরূপ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কেন নিচ্ছেন তা আমাদের বোধগম্য নয়।

এতে আরও বলা হয়েছে, এদেশের প্রতিটি গণসংগ্রামের লড়াকু, আইনি নিবন্ধিত পার্টি যার রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের ইতিহাসে লেখা আছে, সেরূপ একটি পার্টির মতামত অগ্রাহ্য করার বিষয়টি পরিপূর্ণভাবেই বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক। আইনি কোনও বিধিনিষেধ না থাকার পরও ওয়ার্কার্স পার্টিকে আলোচনা থেকে বঞ্চিত করার অধিকার এই অন্তবর্তী সরকারের নেই। একটি রাষ্ট্রীয় নিবন্ধিত পার্টির অধিকারকে অস্বীকার করা হচ্ছে যা স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়। আমরা দাবি করবো দেশের চলমান রাজনৈতিক আলোচনায় দলগুলোর সঙ্গে ওয়ার্কার্স পার্টিকে অন্তর্ভুক্ত করা হোক।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম