ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: জেএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখনও নানা ষড়যন্ত্র, চক্রান্ত চলছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে তার বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সংবিধান এবং ক্ষমতা কাঠামোর সংস্কার নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার করার জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেন, বিগত সময়ে ভয়ানক ফ্যাসিবাদ বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম চলছে।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচার সভাপতিত্বে প্রচার সম্পাদক নাহিদুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোসলেহ উদ্দিন বিজয়কে আহ্বায়ক, শাহরিয়ার সৌখিন ও আদনান রাতুলকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম