ঐক্যের চেষ্টা জাসদে, অন্তরায় সাধারণ সম্পাদক পদ

পাভেল হায়দার চৌধুরী
১৪ মার্চ ২০১৬, ২৩:৩৬আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০২:০০

ঐক্যের চেষ্টা জাসদে, অন্তরায় সাধারণ সম্পাদক পদ বিভক্ত জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ)ঐক্য ফিরিয়ে আনতে দিনভর চেষ্টা চালানো হয়েছে। জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু দলটির ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে বেরিয়ে আসা অংশের কাছে প্রয়োজনে সভাপতি পদ থেকে নিজে সরে যাওয়ার প্রস্তাব পাঠিয়েছেন।তবে অপর অংশ (আম্বিয়া) জানিয়েছেন সভাপতি নয়, জাসদের ঐক্য ফিরে আসতে পারে সাধারণ সম্পাদক পরিবর্তনের মধ্য দিয়ে। জাসদের দুই অংশের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য,গত শনিবার জাসদ (ইনু)অংশের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিরীন আক্তার।সাধারণ সম্পাদক পদটিকে কেন্দ্র করে সম্মেলন স্থলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে সম্মেলন স্থল ত্যাগ করে পাল্টা কমিটি ঘোষণা করেন সাবেক সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।
সূত্র জানায়,রবিবার বিভক্ত জাসদের ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে সভাপতি হাসানুল হক ইনু দূতিয়ালির দায়িত্ব দেন দলটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনিরউদ্দিন আহমেদকে। রবিবার দিনভর জাসদের ভেতরে ঐক্য ফিরিয়ে আনতে উভয় পক্ষের সঙ্গে কথা চালাচালি করে সমঝোতার চেষ্টা করেন মনির। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার এ উদ্যোগ সফল হয়নি বলে জানা গেছে। বেরিয়ে আসা অংশের নেতারা জানিয়েছেন, গত শনিবার তথাকথিত কণ্ঠভোটের মাধ্যমে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে বাদ দিয়ে পুনরায় ভোটের আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেই কেবল ঐকের জন্যে আলোচনায় বসতে পারি।
সূত্র জানায়,জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও তার অনুসারীরা মনিরউদ্দিনের এ উদ্যোগে সায় দেননি। তবে একীভূত করতে চাইলে পুনরায় সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচন করার দাবি জানিয়েছে আম্বিয়া গ্রুফ।বরং ভাঙনের ক্ষেত্রে ইনুকে দায়ি করে তারা পাল্টা শর্ত জুড়ে দিয়ে বলেন, স্বৈরতান্ত্রিক আচরণ বন্ধ হলে, জাসদের নেতাকর্মীরা চাইলেই কেবল একীভূত হতে পারে জাসদ। অন্যথায় এক হওয়ার কোনও সুযোগ নেই।

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের