সারজিস ও হাসনাতকে অলি আহমদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান এলডিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ অক্টোবর ২০২৪, ২১:১৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২১:৫৩

‘যে সমন্বয়করা স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির অবদান সম্পর্কে জানে না, তারা আর যাই হোক মেধাবী ও রাজনীতি সচেতন ব্যক্তি হতে পারে না’ বলে মন্তব্য করেছে এলডিপি।

সোমবার (২৮ অক্টোবর) দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীতে এলডিপির ৪ নেতাকর্মী নিহত, ৪ জনের অঙ্গহানি ও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।’

এতে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, ‘বিগত ১৬ বছরে হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ অবদান রাখা দল এলডিপির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হাইকোর্টে সমন্বয়কদের রিট করার বিষয়টি দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সোমবার (২৮ অক্টোবর) সকালে ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম কেন অবৈধ হবে না বলে রিট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, ‘অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দুঃখ প্রকাশ করে ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানাই। সেই সঙ্গে হাইকোর্টে দায়েরকৃত রিট থেকে এলডিপির নাম প্রত্যাহারের আহ্বান জানাই।’

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
১০ কোটির বিষয়ে হাসনাত বললেন ‘জ্ঞান থাকলে এ কথা বলতেন না’, যা বলছেন মোস্তাক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে