গভর্নরের পদত্যাগের অর্থ জালিয়াতির সঙ্গে সরকার জড়িত: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১৮:৩১আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:৩১

রুহুল কবীর রিজভী রিজার্ভের ডলার চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে ড. আতিউর রহমানের পদত্যাগের ঘটনায় অর্থ জালিয়াতি প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গভর্নরের পদত্যাগে অর্থ জালিয়াতির ঘটনা আবারও প্রমাণ হলো। সরকার প্রধান ও অর্থমন্ত্রী এর দায় এড়াতে পারেন না। গর্ভনরের পদত্যাগ প্রমান করে এর পেছনে রাঘব বোয়ালরা জড়িত।
রিজভী বলেন, ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় ব্যাপক সমালোচনা ও অনেক নাটকীয়তার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রধানমন্ত্রী বলছেন, আতিউর সততার বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন। অর্থমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছেন, সব ঠিক হয়ে গেছে।  তিনি নতুন গভর্নর নিয়োগের কথাও সাংবাদিকদের জানিয়েছেন।  মুলত ইতিহাসের জঘন্যতম এ ঘটনা নিয়ে সরকার জনগণের সঙ্গে নাটক ও তামাশা করছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, এই অবৈধ ভোটারবিহীন সরকার পুরো আর্থিক খাতকে তছনছ করে দিয়েছে। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লাখ লাখ কোটি টাকা লুটপাটের ফলে দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের মাধ্যমে প্রমাণ হয় যে, এই অর্থ চুরির সঙ্গে শুধু তিনিই দায়ী নন, এর সঙ্গে সরকারের উচ্চমহলও জড়িত।
/এসটিএস/এফএস/

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম