জিয়ার নাম প্রতিষ্ঠায় বিএনপি মিথ্যাচার করেছে : ডেপুটি স্পিকার

ঢাবি প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ০৭:২০আপডেট : ২০ মার্চ ২০১৬, ০৭:২৩

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম প্রতিষ্ঠা করার জন্য বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,‘জিয়াউর রহমান বেঁচে থাকাকালীন নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেননি,এমনকি তিনি ক্ষমতায় থাকাকালীন দেশের কোন পত্র-পত্রিকা, গণমাধ্যমসহ কোন টেলিভিশন চ্যানেলেও তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রচার করা হয়নি। অথচ জিয়া মারা যাওয়ার পর বিএনপি প্রথম ক্ষমতায় এসে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাচার শুরু করে।এই মিথ্যাচারের মাধ্যমে তারা পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিএনপি নেতৃবৃন্দকে এ্র জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি দেশত্যাগী পতাকা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন,বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করা দরকার। কারণ জাতির সঠিক ইতিহাস জানতে  হলে এটি পড়া দরকার। পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাজাকার,আলবদরদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোন তুলনা নেই। কিন্ত বর্তমান সময়েও এ দুয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। সেটি, রাজাকারদের মধ্যে ইউনিটি আছে। সেখানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের ইউনিটি নেই। তাই তিনি এ ইউনিটি গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সদস্যদের কাছে।
বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এম এ বারী প্রমুখ।

এসআর/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান