ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫

লন্ডনে চিকিৎসা‌র জন্য যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পর দেশে ফিরতে পারেন। তার স্বাস্থ্যের অবস্থা তুলনামূলক এখন অনেকটা ভালো। পরিবারিক আবহে মানসিকভাবেও স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ‘ম্যাডাম ও তারেক রহমান লন্ডনে একসঙ্গে কখ‌নও ঈদ করেননি। আর কখ‌নও হয়ত তারা লন্ডনে রোজায় থাকবেনও না। বহু‌দিন মা-ছেলে একসঙ্গে রোজা ও ঈদ কোনোটাই করেন‌নি। ম্যাডামের যেহেতু চি‌কিৎসা চলছে তাই আমার ধারণা তিনি রোজা ও ঈদ এখানে কাটাবেন।’

এম এ মালেক আরও জানান, খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা এখন অনেক ভালো।

উল্লেখ্য, লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় থেকেই বর্তমানে চি‌কিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চি‌কিৎসক ও দলটির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন জানান, চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের নিয়‌মিত ম‌নিট‌রিং করছেন।

/আরআইজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের