মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ মে ২০২৫, ২০:১৪আপডেট : ০৯ মে ২০২৫, ২২:০১

মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে গত দুই দিনে ভারত থেকে পুশইন হওয়া ৫৯ জনকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট থানাগুলোতে এদের হস্তান্তর করে বিজিবি।

মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম সরকার ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, গত দুই দিনে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে কমলগঞ্জের দলই সীমান্ত থেকে আটক ১৫ জনকে এবং বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে আটক ৪৪ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ ও শিশু। তারা সবাই নড়াইল, খুলনা, বাগেরহাট, সিলেটসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের আত্মীয় ও পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নিতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।’

মৌলভীবাজারের পুলিশ সুপার এইচকেএম জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকার সংশ্লিষ্ট থানা এলাকায় পুলিশের তল্লাশি অভিযান চলছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের