নতুন ছাত্র আন্দোলন ভবিষ্যৎ ছাত্র রাজনীতি পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ: হান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ জানিয়েছেন, দেশে একটি নতুন ছাত্র আন্দোলন গড়ে উঠছে, যা ছাত্র রাজনীতির ভবিষ্যৎ পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা ছাত্র কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ছাত্র রাজনীতি পুনর্নির্মাণের উদ্যোগ সাধুবাদ জানাই। দলীয় রাজনীতির শিকার হয়ে বহু ছাত্র-ছাত্রীর প্রাণহানির ঘটনা দেশের জন্য একটি গভীর দুঃখজনক অধ্যায়, যা সংস্কারের প্রয়োজনীয়তা খুবই স্পষ্ট।

তিনি আরও উল্লেখ করেন, যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের মধ্যে কিছু উদ্বেগ রয়েছে, তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি লাভজনক সমাধান আসবে। যা বিপ্লবের পর দেশের জাতীয় রাজনৈতিক স্থিতি প্রতিষ্ঠিত করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরও লিখেন, উৎসাহব্যঞ্জক খবর হলো, আমরা এখন একটি নতুন ছাত্র আন্দোলন পেয়েছি, যা ভবিষ্যৎ ছাত্র রাজনীতির পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের মৃত্যু
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের