গণতান্ত্রিক সরকার না থাকায় সমস্যা বাড়ছে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৩:১১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৩:১১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার না থাকায় দেশের সমস্যা বাড়ছে।

সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার চাইলে ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব।’

শিক্ষার্থীদের নতুন দল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল করার অধিকার সবারই আছে। নিজেদের আদর্শ ও দর্শন তুলে ধরার অধিকার তাদেরও আছে, অন্যান্য দলেরও আছে। তবে এ ক্ষেত্রে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।’

এ সময় আরও ছিলেন– বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন, সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহ প্রমুখ।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী