নাহিদকে নিজেদের নেতৃত্ব যাচাই করার আহ্বান জানালেন ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৫, ১৬:১৩আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৬:১৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নাহিদ সাহেব একে অপরের প্রতি দোষারোপ বন্ধ করে গ্রামে যান, পৌরসভায় যান। সাধারণ মানুষের কাছে গিয়ে জনসমর্থন যোগান। নিজেদের নেতৃত্ব যাচাই করুন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক কমিটি নামক এক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘শেখ হাসিনার ভোট ডাকাতির সহযোগিতা করা সাবেক তিন নির্বাচন কমিশনারদের বিচার ও গ্রেফতারের দাবিতে’ আয়োজিত  প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

শেখ হাসিনার পক্ষে যেসব আমলারা কাজ করেছে তাদের বিরুদ্ধে ইউনূস সরকার কোনও ব্যবস্থা নিচ্ছেন না মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, কিছুদিন আগে সচিবালয়ে আগুন লাগলো, বহু তথ্য পুড়ে গেছে। প্রধান উপদেষ্টার চারপাশে এখনও যে সব আমলারা আছেন, তারা অনেকেই হাসিনার আমলে লুটপাটের দোষর ছিল। তারা বিএনপির শতশত নেতাকে নির্যাতন-নিপীড়ন করেছিল, তাদের হাত ধরেই হাসিনা তিন তিন বার অবৈধ নির্বাচন করতে পেরেছে তাদের বিচার করেন।

তিনি বলেন, বিএনপি অফিস ভেঙ্গে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে পুলিশ মেহেদী ও ডিবি হারুন আমাদের গ্রেফতার করেছিল তাদের বিচার করুন। তাদের গ্রেফতার করুন। নাহলে কোনও সংস্কারই কাজে আসবে না। 

বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফেরত চায় উল্লেখ করে তিনি বলেন, হাসিনা গত ১৫ বছরে মানুষকে ভোট দিতে দেয়নি। বিএনপিসহ গণমানুষের দাবি— এই সরকারের কাছে দ্রুত নির্বাচন চাই। 

যারা বিএনপির সমালোচনা করছেন তাদের সমালোচনা ও একে অপরের প্রতি দোষারোপ ছেড়ে বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। 

তৃণমূল নাগরিক কমিটির সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এসময় অবস্থান কর্মসূচিতে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী