দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৬:১৪আপডেট : ১৪ মে ২০২৫, ১৭:২২

বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি'। অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’র আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন।

বুধবার (১৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রফিকুল আমীন বলেন, আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করি, নামও সেই সময় ঠিক করেছি। নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাও করেছি। ‌পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতা দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নামকরণ করেছি।

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কারণ জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ আত্মপ্রকাশ করেছিল। সেই নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ রাখা হয়েছে।

/এএজে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
নিবন্ধন পাচ্ছে আলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’
সাজার অতিরিক্ত জেল খেটেছেন ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তা
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার