ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৩:১৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৩:৪২

বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন তিনি।

নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম।

শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’ দলের ভবিষ্যৎ লক্ষ্য-উদ্দেশ ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মোহাম্মদ রফিকুল আমীন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, অনুন্নত সম্প্রদায় এবং অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি রাখবে ’বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ নানা রকম বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়ছে। আমরা জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনি গ্রুপের পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারামুক্ত হন।

অপরদিকে, দলটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়া ফাতিমা তাসনিম গত ১৩ এপ্রিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তা ১৫ এপ্রিল নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দেন। সে সময় তিনি জানিয়েছিলেন গণঅধিকার পরিষদ ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না।

/এমকে/এমএস/
সম্পর্কিত
নিবন্ধন পাচ্ছে আলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল
দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন
সাজার অতিরিক্ত জেল খেটেছেন ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তা
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার