লন্ডনের ঘটনায় যুক্তরাজ্য সরকারকে ‘কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনসিপি। হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একইসঙ্গে যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের ‘মে ফেয়ার’ হলে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নাহিদ ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এই সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

অনুষ্ঠান প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নাহিদ ইসলাম ওই পোস্টে আরও বলেন, দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নাহিদ ইসলাম আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।

/ইউএস/
সম্পর্কিত
‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম
লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম
লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪
সর্বশেষ খবর
ঢাকা ও আশপাশের তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
চাঁদা না পেয়ে হত্যাচেষ্টা, ১৬ বছর পর সাবেক মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে হত্যাচেষ্টা, ১৬ বছর পর সাবেক মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত