মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্তে আ. লীগের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ২২:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২২:৩০

আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা পেতে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। ক্ষমতাসীন দলটির  সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী।
দলীয় সূত্রে জানায়, আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়তে পারেন: পাবনা  পাবনায় ফল ঘোষণা নিয়ে সহিংসতা: নিহত ১

এর আগে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আর্থিক বাণিজ্যের মাধ্যমে সুবিধাভোগীদের মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে।  এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইউনিয়দ পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হয়েছে কি না, তা তদন্তে কমিটি গঠন করার আভাস দিয়েছিলেন।

/পিএইচসি/এমও/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী