‘বিপ্লব দিবসের নামে কোনও কর্মসূচি পালন করতে দেওয়া হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ০৪:১৮আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০৪:১৮

মাহবুব উল আলম হানিফ বিপ্লবের নামে কোনও কর্মসূচি পালন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আগামী ৩ নভেম্বরের জেলহত্যা দিবসের আলোচনা সভা সফল করতে সোমবার রাজধানীর মোহাম্মদপুর কমিনিউটি সেন্টারে আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘বিপ্লব দিবসের নামে ১৯৭৫ সালের হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য মাঠে নামতে চায় একাত্তরের ঘাতকদের দোসর বিএনপি। তথাকথিত বিপ্লবের নামে সেদিন (৭ নভেম্বর, ১৯৭৫) ১২০০ সৈনিককে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করা হয়েছিল। বিপ্লব দিবসের নামে হত্যাকারীদের মাঠে নামার কোনও সুযোগ নেই। এর নাম করে কোনও কর্মসূচি পালন করতে চাইলে মুক্তিযুদ্ধের পক্ষের সব সৈনিক তা কঠোরভাবে প্রতিহত করবে।’
ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের এই বর্ধিত সভায় জিয়াউর রহমানকে ১৫ আগস্টের নেপথ্যের নায়ক দাবি করে হানিফ বলেন, ‘জিয়ার নির্দেশনাতেই ৩ নভেম্বরের জেলহত্যা কাণ্ড সম্পন্ন হয়েছিল। জিয়ার বিচার করলেই জাতি কলঙ্কমুক্ত হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ‘আগামী নির্বাচনে কারচুপি করতে গেলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে’, এমন বক্তব্যকে সন্ত্রাসী ভাষা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হুমকি দিয়ে লাভ হবে না। দেশের মানুষ আপনাদের রক্তচক্ষুকে ভয় করে না। এ ধরণের আচরণের জন্যই জনগণ আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি