‘সাবেক প্রধানমন্ত্রী দেশের পায়ে কুড়াল মেরেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৩

আলোচনা সভায় ডা. দিপু মনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি বলেছেন, ‘তিনি দেশের পায়ে কুড়াল মেরেছেন। দেশকে তিনি অনেক অনেক বছর পিছিয়ে দিয়েছেন।’ 

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বিজয়ের ৪৫ বছর উপলক্ষে স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

‘বিএনপির চেয়ারপারসন মুর্খ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি(খালেদা জিয়া) যখন ক্ষমতায় ছিলেন তখন সাবমেরিক ক্যাবলের সঙ্গে দেশের যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তিনি মনে করেছিলেন দেশের গোপন তথ্য সব বের হয়ে যাবে। তাই তিনি সে সুযোগ কাজে লাগাননি।’ 

দিপু মনি আরও বলেন, ‘তিনি ক্ষমতায় থাকাকালীন ত্রিদেশীয় গ্যাস পাইপ লাইন যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। মিয়ানমার থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি মনে করেছিলেন, গ্যাস পাইপ লাইন দিয়ে সেনাবাহিনী ঢুকে পড়বে। তাই সেটা তিনি করতে দেননি। এসব মুর্খতা ছাড়া কিছুই নয়।’ 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে নিয়ে সবসময় ভাবেন। কীভাবে দেশ এগুবে সেটা নিয়ে সুদুরপ্রসারী চিন্তাভাবনা করেন।’

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বপ্ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির প্রমুখ।

আরও পড়ুন- 

‘আপনারাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে’

/আরএআর/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী