গাইবান্ধার পথে আ. লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৬, ২৩:৪০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৫

হিমঘরে নেওয়া হচ্ছে সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আলম লিটনের  মরদেহ

গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডের পর কেন্দ্রীয় আওয়ামী লীগের এক প্রতিনিধি দল গাইবান্ধা অভিমুখী হয়েছে বলে জানা গেছে। 

আওয়ামী লীগের পক্ষ থেকে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

বি এম মোজাম্মেল হক জানান, তিনিসহ প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আমরা দুই জন রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ যাচ্ছি। সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়া হবে।’

উল্লেখ্য, গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল আলম লিটন আজ শনিবার সন্ধা ৬ টার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ বামনডাঙ্গা এলাকার বাসভবনে দুবৃর্ত্তদের গুলিতে গুরতর আহত হন। এ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হলে রাত ৮ টার দিকে সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিমল চন্দ্র বর্ম্মন লিটনের মৃত্যুসংবাদ অপেক্ষারত সাংবাদিকদের জানান।

/পিএইচসি/এইচকে/

সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি