উন্নয়ন অব্যাহত রাখতেই জনগণ আমাকে ভোট দেবে: আতিকুল ইসলাম

পাভেল হায়দার চৌধুরী
১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৫৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২৩:৫৮

প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগণ আমাকে ভোট দেবে, নির্বাচিত করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আতিকুল ইসলাম। মঙ্গলবার রাতে ‘কেন জনগণ আপনাকে ভোট দেবে’ এমন প্রশ্নে তিনি বাংলা ট্রিবিউনকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম আতিকুল ইসলাম বলেন, ‘আল্লার অশেষ রহমত যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডসহ সবাইকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমিই বিজয়ী হবো।’

সবার সহযোগিতায় আমরা নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারবো উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নগরের উন্নয়ন হয়েছে, সেটা আনিস ভাই করেছেন। এই বিষয়টি জনগণ বিবেচনায় নিয়ে আবারও আওয়ামী লীগের প্রার্থীকে অবশ্যই বিজয়ী করবে।’

সবার সহযোগিতা কামনা করে আতিকুল ইসলাম আরও বলেন, ‘জলাবদ্ধতা মুক্ত, যানজট মুক্ত, দূষণমুক্ত নগরী দেখতে সবার ভোট চাই, সহযোগিতা চাই।’

আনিসুল হকের কাজের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আনিসুল হক যেখানে তার কাজ অসমাপ্ত রেখে গেছেন সেখান থেকেই শুরু করবো।’

এর আগে, মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী হিসেবে আতিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আরও পড়ুন: ডিএনসিসিতে আ. লীগের প্রার্থী আতিকুল ইসলাম

/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের