এবার আ.লীগ নেতারা নৌ ও সড়ক পথে সফর করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৮

ওবায়দুল কাদের আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর লঞ্চে বরগুনা এবং পটুয়াখালীতে সাংগঠনিক সফর করবে আওয়ামী লীগ। পরবর্তীতে ২২ ও ২৩ সেপ্টেম্বর সড়কপথে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ট্রেনে উত্তরবঙ্গে সফরের কারণে ট্রেনযাত্রীদের দুর্ভোগ হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরবঙ্গে সফরের সময় নীলসাগর ট্রেনে ৬৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আমাদের টিমে ছিল ৭০ জন। গণমাধ্যমের একটি অংশ বলেছে, এতে নাকি যাত্রীদের দুর্ভোগ হয়েছে। ট্রেনটি ৫ ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছেছে। এই সংবাদটি সঠিক নয়। কারণ, নীলসাগর ট্রেনটি ঈদের আগে থেকেই ৫ ঘণ্টা বিলম্বে যাতায়াত করছে।’

তিনি বলেন, ‘ট্রেনে সফরের সময় আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন কোনও ভোগান্তি অনুভব করছেন না। ঈদের আনন্দের মতোই আজ আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি। কারণ, আপনাদের তো সামনা-সামনি দেখার সুযোগ হয় না। টেলিভিশনে দেখি, আজ এই সুযোগে সামনা-সামনি দেখলাম। আমরা সবাই ঈদের সময়ের মতো আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছি।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ধরুন আমাদের কারণে ওইদিন ৬৫০ জন যাত্রীকে ভোগান্তিতেই ফেললাম, কিন্তু বিএনপি যে নয়াপল্টন এবং প্রেসক্লাবে সমাবেশ করে লাখ লাখ মানুষকে ভোগান্তিতে ফেলেছিল সেই সংবাদ তো আমরা কোনও গণমাধ্যমে দেখি নাই।’

/এসআই/এসএসএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম