তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে চাইলেন নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৩২

তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে চাইলেন নাসিম একাদশ জাতীয় নির্বাচনে তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, ‘আমাদের দলের যোগ্য নেতৃত্বের কারণে সব হুমকি পরাজিত হয়েছে। যারা হুমকি দিয়েছিল তারাই সুবোধ বালকের মতো আমাদের নেত্রীর সঙ্গে সংলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও তিনি। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী।’
জনগণই ভোটকেন্দ্র পাহারা দেবে উল্লেখ করে নাসিম বলেন, ‘ড. কামাল হোসেন সাহেব বলেছেন তারা ভোটকেন্দ্র পাহারা দেবে। আমাদের কেন্দ্র পাহারা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণই কেন্দ্র পাহারা দেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তারসহ অনেকে।

/এসও/এআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের