করোনা দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে শেখ নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ০০:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০০:৫০

শেখ নাঈম

করোনাভাইরাস সংক্রমণজনিত দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। স্থানীয় সংসদ সদস্য (গোপালগঞ্জ- ২) ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ছেলে শেখ নাঈম করোনা দুর্যোগে গোপালগঞ্জ সদর আসনের বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল) পঞ্চম ধাপে জেলার সাত হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। শেখ নাঈমের পক্ষে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতারা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও সাবান। এর আগে গত ২২ মার্চ থেকে থেকে শেখ নাঈম বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাধ্যমে ১২ হাজার অসহায়, অসচ্ছল ও করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এছাড়া বুধবার সকালে গোপালগঞ্জ হরিদাশপুর ইউনিয়নে ব্যারিস্টার শেখ নাঈমের উদ্যোগে করোনার কারণে ঘরবন্দি একশত মৎস্যজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। হরিদাসপুর গ্রামে মৎস্যজীবী মানুষের নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১টি সাবান।

করোনা দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে শেখ নাঈম

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, নিজের দায়িত্ববোধ থেকেই এই দুর্যোগের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী যতদূর পারি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। তিনি জানান, মার্চের শেষদিক থেকে পর্যায়ক্রমে তিনি গরিবদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশের সামর্থ্যবান ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে এই যুবলীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবিলায় জনগণকে সহায়তাসহ যা যা করার তা করে যাচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও উচিৎ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।  এই দুর্যোগকালে আপনার-আমার সহযোগিতায় দেশের দরিদ্র মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী