আ.লীগের কার্যক্রম ঘরোয়াভাবে চালানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১৪:৫৮ আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৫:১২

রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কোনও কার্যক্রম বাইরে করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে দলীয় কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৩০ মার্চ) সংসদ ভবনের বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন, রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন।

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
পঞ্চগড়ের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার
সর্বশেষ খবর
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস পদে কামারুম মুনিরার যোগদান  
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা