পুল তৈরি করে এলাকাবাসীর দুঃখ ঘোচালেন শেখ ফজলে নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৯:২৩আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৯:২৩

কাঠের ব্রিজ তৈরি করে এলাকার সাড়ে তিন হাজার মানুষের দুঃখ ঘোচালেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়া প্রেক্ষাপটে একাধিক দুর্ঘটনা ঘটার বিষয়টি নজরে আসার পরই নাঈম ব্যক্তিগত ফান্ড থেকে কাঠের পুল তৈরি করে দিয়েছেন।

জানা গেছে, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। ওই খবরের সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়নের ফলসি চর পাড়া গ্রামের খালে তিন কিলোমিটারের মধ্যে কোনও ব্রিজ বা কালভার্ট না থাকায় এলাকার জনগণ নিজ উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতো। পার হতে গিয়ে মায়ের পা ফসকে যাওয়ায় কোল থেকে পানিতে পড়ে মারা যায় এক ১০ মাসের শিশু।

আগে ছিল বাঁশের সাঁকো

ঢাকা ট্রিবিউনে প্রকাশিত ওই নিউজ ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের নজরে আসে। তিনি ওই এলাকা পরিদর্শনে যান। পরে জনগণের ভোগান্তি কমাতে উদ্যোগী হয়ে নিজস্ব অর্থায়নে একটি কাঠের পুল তৈরি করে দিয়েছেন।

এ বিষয়ে ফজলে নাঈম বাংলা ট্রিবিউনকে জানান, পত্রিকায় খরব দেখে তিনি ওই এলাকায় যান। পরে মানুষের দুর্দশার কথা চিন্তা করে নিজেই একটি কাঠের পুল তৈরি করে দিয়েছেন।এলাকার মানুষের পাশে থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন বলে জানান।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী