গাজীপুর সিটি মেয়রকে আওয়ামী লীগের শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৩:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৩:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে তার দল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই শোকজের চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। দলীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠণের শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

এদিকে বাংলা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, এ বিষয়ে কথা হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সঙ্গে। তিনি কারণ দর্শানোর নোটিসের কপি এখনও হাতে পাননি। আশা করছেন বিকাল ৫টার মধ্য ওই নোটিসের কপি হাতে পাবেন। নোটিসে কী উল্লেখ রয়েছে- তা হাতে না পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।

/পিএইচসি/ইউএস/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সর্বশেষ খবর
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি