প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাও দেখছে আওয়ামী লীগ

পাভেল হায়দার চৌধুরী
০৭ অক্টোবর ২০২১, ২২:১২আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৭:২৩

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দলীয় প্রার্থী মনোনয়নে শিক্ষাগত যোগ্যতাও আমলে নিচ্ছে আওয়ামী লীগ। মনোনয়ন প্রত্যাশীদের বৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা খতিয়ে দেখছে দলটির সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড বিষয়ক যৌথসভায় বসেন নেতারা। একটি সংসদীয় আসনের উপনির্বাচন, ৮৪৮টি ইউনিয়ন পরিষদ ও ১০টি পৌরসভার সাধারণ নির্বাচন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের কয়েকটি উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বসেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ সাধারণত রাজনৈতিক যোগ্যতা, দলীয় আনুগত্য, জনপ্রিয়তা, সক্ষমতা, অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে কিনা—এসব গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তবে, বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যেসব পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে সেখানে নতুন করে শিক্ষাগত যোগ্যতাকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ড সদস্য ফারুক খান বৈঠক শেষে বাংলা ট্রিবিউনকে জানান, প্রতীক দেওয়ার আগে শিক্ষাগত যোগ্যতা দেখা হয়েছে। এ ছাড়া প্রার্থীর জনপ্রতিনিধি হওয়ার সক্ষমতা ও জনপ্রিয়তা আছে কিনা কিংবা দুর্নীতিরর অভিযোগ আছে কিনা এসবও দেখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগের নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে থাকলে তাকে মনোনয়ন না দেওয়ার যে নীতিগত অবস্থান রয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে সেটাও কঠোরভাবে দেখা হয়েছে। এবার এ ধরনের একজনকেও মনোনয়ন দেওয়া হয়নি। ভবিষ্যতেও দেওয়া হবে না।’

মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি আরও বলেন, গুরুত্ব দিয়ে আরেকটি বিষয় দেখা হয়েছে—প্রার্থী জনপ্রিয় হলেও দুর্নীতি বা অনিয়মে যুক্ত কিনা সেটা। এক্ষেত্রে যতই জনপ্রিয় হোক, দুর্নীতি করে থাকলে ওই প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের অপর সভাপতিমণ্ডলীর সদস্য ও বোর্ড সদস্য কাজি জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনিয়ম-দুর্নীতি, গম বা চাল চুরির অভিযোগ না থাকলে গতবার যারা দলের মনোনয়নে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবারও তাদের মনোনয়ন দেওয়া হচ্ছে বেশি। অল্পসংখ্যক পরিবর্তন আসছে।’

/এফএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে