সম্প্রীতি বিনষ্টের উসকানি ভারতের মুসলমানদেরও বিপদে ফেলেছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৩:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:০০

বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে উসকানি দেওয়া হচ্ছে, তাতে ভারতের মুসলমানদের একটা বড় অংশের জীবনকেও বিপন্ন করে ফেলছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আজ কুমিল্লা; যেখান থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে এই তাণ্ডবের সূচনা। এই তাণ্ডব নোয়াখালীর বেগমগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ, হাতিয়ার বুড়িরচরসহ চট্টগ্রাম হয়ে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ এই বিষবাষ্পে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। কয়েকটি জেলে পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ঠিক ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা গ্রহণের পর হিন্দুদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, তারই পুনরাবৃত্তি ঘটছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ৩০-৩৫ হাজার মণ্ডপে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অথচ ‘গেল গেল’ বলে এবারই শান্তি বিনষ্ট করা হয়েছে। প্রতিমা ভাংচুর, প্রতিমায় আগুন, মন্দিরে আগুন, হিন্দুদের বাড়িঘরে আজকে হামলা চালানো হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আজ সারা বাংলাদেশে সম্প্রীতির সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে।

/পিএইচসি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের