‘বক্তব্য পরীক্ষা করেই জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ০১:১৪আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০১:১৪

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পার্টির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জাহাঙ্গীর আলমের বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিয়েছেন। তার বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বৈঠকে গোটা হাউস শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছে। সবাই একবাক্যে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। সে পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক থেকে তো বটেই, প্রাথমিক সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছে।

এখন গাজীপুরের পুরো কমিটি থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একজনের জন্য কি আর পুরো কমিটি ভেঙে দেওয়া যায়।’

বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইউপিতে যারা বিদ্রোহী ছিল বা বিদ্রোহীদের মদত দিয়েছিল তাদের সম্পর্কে রিপোর্ট দিয়েছে। অনেক নাম এসেছে। বিদ্রোহীদের ব্যাপারে আগে যে সিদ্ধান্ত ছিল সেটাই থাকবে। যারা মদত দিয়েছে—সেসব জেলার নেতা, উপজেলা নেতাদেরও শাস্তি পেতে হবে। এমনকি জনপ্রতিনিধি বা মন্ত্রী হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতীকবিহীন হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, হয়তো কোনও বিশেষ এলাকায় হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে উন্মুক্ত করার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।

/পিএইচসি/এফএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি