একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে প্রত্যাশা হানিফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১২:০৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০৩

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, এই বর্বোরোচিত হত্যা এবং গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। আমরা আজকের এই দিনে প্রত্যাশা করি পাকিস্তান একাত্তরের এই গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে।

স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে এখনও পাকিস্তানের প্রেতাত্মারা এখনও সক্রিয় উল্লেখ করে তাদের রুখে দিতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস মুছে দেওয়া হয়েছিল। ৯৬ পর্যন্ত পাকিস্তানি দোসররা ক্ষমতায় ছিল। ৩১ বছরে অনেক কিছু মুছে দিয়েছে তারা। ইতিহাসের সঠিক বিষয়টি পুনরুদ্ধার করতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী