আগামী বছর নির্বাচন কমিশন গঠনে আইন করতে পারবে আ.লীগ: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১৪:০৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪:০৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সময় পার হয়েছে। তাই এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করা সম্ভব হয়নি। এখন উদ্যোগ নেওয়া হয়েছে, প্রক্রিয়া চলছে। আমরা আশা করি, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করতে পারবো।’

মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংস্কৃতিক সংগঠন বাংলার মুখ এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি কেন ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশন গঠনে আইন করেনি জানতে চেয়ে হানিফ বলেন, ‘তারা বলছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটা প্রশাসনের নাটক। এ রকম নানা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন আপনারা কেন নির্বাচন কমিশন গঠনে আইন করেননি? এখন কেন আপনারা দাবি করছেন?’

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেটা অনুসরণ করেই আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রপতি। তাদের মতামতে সার্চ কমিটি গঠন এবং তাদের দেওয়া নাম যাচাই-বাছাই করেই নির্বাচন কমিটি গঠন করা হবে। এটাই হলো গণতান্ত্রিক ও সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও বিএনপি আজকে সমালোচনা করছে।’

বিএনপিকে মিথ্যাচার বন্ধ করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দেওয়ার অনুরাধ জানান মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘আমরা অনুরোধ করবো, এ ধরনের মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে আপনারা রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের মতামত সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু অ্যাকাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলার মুখ এর সভাপতি সাইফুল আজম বাশার প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী