তিন উপজেলা ও ছয় পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মে ২০২২, ০৮:৫৪আপডেট : ১৪ মে ২০২২, ০৮:৫৪

তিন উপজেলা ও ছয় পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (১৩ মে) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে মো. সাফিউল আযম চৌধুরী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির শাফি এবং খাগড়াছড়ির গুঁইমারা উপজেলায় চেয়ারম্যান পদে মেমং মারমা মনোনয়ন পেয়েছেন।

এছাড়া মেহেরপুরের সদর পৌরসভায় মেয়র পদে মো. মাহফুজুর রহমান (রিটন), ঝিনাইদহ সদর পৌরসভায় মেয়র পদে মো. আব্দুল খালেক, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে মো. আতিকুর রহমান মিয়া, সিলেটের বিয়ানী বাজার পৌরসভায় মেয়র পদে মো. আব্দুস শুকুর এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় জমির হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এদিকে গোপালগঞ্জ সদর পৌরসভা উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি