রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি: মায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৬:০৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:০০

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ আওয়ামী লীগের দখলেই থাকবে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথেই থাকবে। কেউ বাধা দিতে পারবে না।

সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, ‘বিএনপি বলে সরকার তাদের নাকি আন্দোলনের সুযোগ দেয় না, অথচ দিনে ৩-৪টা প্রোগ্রাম করে। রিজভী কাঁথা-বালিশ নিয়ে অফিসে ঘুমিয়ে থাকে। বিএনপি পৃথিবীতে মিথ্যাচারে চ্যাম্পিয়ন।’

সাহারা খাতুনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘সাহারা খাতুন একজন সৎ সাহসী ও ত্যাগী নেত্রী ছিলেন। তিনি সবসময় আন্দোলনের অগ্রভাগে থাকতেন। তিনি শেখ হাসিনার একজন আস্থাভাজন নেত্রী ছিলেন। আজকের এই দিনে আমাদের পাশে তার থাকার দরকার ছিল।’

প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে বিএনপি ভিন্ন খাতে প্রবাহিত করছে মন্তব্য করে আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের কোনও দাওয়াত দেননি। আওয়ামী লীগের কোনও দুর্বলতা নেই। এটা নিয়ে বিএনপি অপব্যাখ্যা দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনও সুযোগ নেই।’

আলোচনা সভায় বঙ্গবন্ধু অ্যাকাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ছয় মাস না যেতেই বিএনপিকে মানুষ অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করে দিয়েছে: সারজিস 
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
পুরোনো স্মার্টফোনকেই বানিয়ে ফেলুন ‘রাউটার’
পুরোনো স্মার্টফোনকেই বানিয়ে ফেলুন ‘রাউটার’
চুলের যত্নে দামি প্রসাধনী নয়, ডায়েটে রাখুন একটি জিনিস
চুলের যত্নে দামি প্রসাধনী নয়, ডায়েটে রাখুন একটি জিনিস
কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়: আরএসএস প্রধান
কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়: আরএসএস প্রধান
অর্ধেক বিল নিলেও হয়নি সড়ক, ঠিকাদার বললেন ‌‘বিটুমিনের দাম কমলে কাজ করবো’
অর্ধেক বিল নিলেও হয়নি সড়ক, ঠিকাদার বললেন ‌‘বিটুমিনের দাম কমলে কাজ করবো’
সর্বাধিক পঠিত
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
বাড়তে থাকা স্বর্ণের দামে এবার বড় পতন
বাড়তে থাকা স্বর্ণের দামে এবার বড় পতন