বিএনপি প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৫:০৯আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৭:১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা জান-মালের ক্ষতি করবে, এটা করতে দেবো না। তারা রোজ মিটিং করছে, এতে বাধা দেবো না। তবে রাজনৈতিক দলের কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে।’

রবিবার (৩১ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

শোক দিবসের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিডের মহামারি এখনও শেষ হয়নি। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান করার জন্য আমরা অনুরোধ রেখেছি। সব অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে, যাতে করে কোনোরকম অসুবিধা সৃষ্টি কেউ না ঘটাতে পারে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনোধরনের নাশকতার সিগনাল নাই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। রাজধানীতে ধানমন্ডি ৩২ নম্বরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও তারা শ্রদ্ধা জানাবেন। তাই রাজধানীর ধানমন্ডি ও টুঙ্গিপাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রাখবে। 

এ ছাড়াও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনোধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি