‘আ.লীগ কাউকে অন্য দেশের কাছে সাহায্য চাওয়ার ক্ষমতা দেয়নি’

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৯:৫৮আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯:৫৮

পররাষ্ট্রমন্ত্রীর এ কে আব্দুল মোমেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে পৃথিবীর অন্যকোনও দেশের কাছ থেকে কোনও সাহায্য চাওয়ার ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হয়নি। আওয়ামী লীগ দেশের মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি ও ক্ষমতা দেশের মানুষ।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের আইনবিষয়ক এই সম্পাদক বলেন, ‘যদি পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকেন, সেটা কীভাবে বলেছেন সেটা তার বিষয়। এটা কোনোভাবেই আওয়ামী লীগের বক্তব্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেরও বক্তব্য নয়।’

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বিএনপি নেতারা। এই বিষয়ে শ ম রেজাউল করিম বলেন, ‘যারা ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময় আমেরিকাসহ অন্যান্য দেশ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ধরনা দিয়েছেন। তরা এখন নালিশ পার্টি। আওয়ামী লীগের ভিত্তি ও মূল উৎস বাংলাদেশ।’

এর আগে, বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ টুঙ্গিপাড়া ও পিরোজপুর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শুক্রবার অনেকের বক্তব্যে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত একটা দেশ হবে। অনেকেই আমাকে ভারতের দালাল বলেন। কারণ, অনেক কিছু হয়, আমি স্ট্রং স্টেটমেন্ট দিই না। কিন্তু আমারও তো একটি কনস্টিটিন্সি আছে, সেটাকে তো আমি ইগনোর করতে পারি না।’

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের