পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৪, ১৫:২০আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৫:৩৬

ফরেন সার্ভিস একাডেমিতে জেনোসাইড কর্নার চালু করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন। গত ২৫ মার্চ ওই কর্নার পরিদর্শনে গেলে সেটি বন্ধ দেখতে পান আব্দুল মোমেন। এ বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে।

শুক্রবার (২৯ মার্চ) ন্যাম ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সেখানে গিয়ে দেখি গণহত্যা কর্নারটি বন্ধ। আমি শুনলাম এটি অনেকদিন ধরেই বন্ধ। এখানে স্কুলের ছেলেমেয়েরা আসে না, পাবলিক আসে না। আমার এটি পছন্দ হয়নি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক হয় এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রী, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইছি, আবার আমাদের ঘরে গণহত্যা কর্নারটি বন্ধ রেখেছি, তাও আবার মার্চ মাসে।’

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ একজন পরিচালককে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন বলে আব্দুল মোমেন জানান।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওখানে যে রেক্টর ছিলেন তিনি বললেন যে আমি না বলে যাওয়ার কারণে এমনটি হয়েছে।’ 

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা