অপরাজনীতির কারণে বিএনপি গণধিক্কৃত দলে পরিণত হয়েছে: এনামুল হক শামীম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ১৮:৪১আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৯:১৯

পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, অপরাজনীতির কারণে বিএনপি গণধিক্কৃত দলে পরিণত হয়েছে। জনগণ তাদের প্রত্যাখান করেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়ায় আড়াই কোটি ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় উপমন্ত্রী আরও বলেন, ‘বিএনপিই এই দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারা ক্ষমতালোভী দল। তারা মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের মুখে এখন গণতন্ত্রের কথা মানায় না।’ ক্ষমতায় থাকাকালে বিএনপি ‘নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের যে নজির স্থাপন করেছে, সে রেকর্ড কেউ ভাঙতে পারবে না’ বলেও মন্তব্য করেন এনামুল হক শামীম।

গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি আবারও বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, ‘ দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের যতই চেষ্টা করুক, কখনোই তারা সফল হবে না। জনগণ জেগে ওঠার আগেই হঠকারী রাজনীতির জন্য বিএনপির কর্মীসমর্থকরা সুযোগসন্ধানী ও মতলববাজ বিএনপির নেতাদের বিরুদ্ধে জেগে উঠেছে।

উপমন্ত্রী শামীম বলেন, রাজপথ কারও পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মত আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির হাঁক-ডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল মাত্র, বিএনপি নেতাদের এসব ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, উন্নয়ন অগ্রগতির কারণেই আগামি নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল নজির স্থাপন করবেন।

পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, বর্তমান প্রধান প্রকৌশলী আব্দুল হান্নান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুল আলম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
একবছরে  খেলাপি ঋণের হিসাব বেড়ে দ্বিগুণের বেশি
একবছরে  খেলাপি ঋণের হিসাব বেড়ে দ্বিগুণের বেশি
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
ওসমান হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীকে জামিন দেননি হাইকোর্ট
ওসমান হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীকে জামিন দেননি হাইকোর্ট
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস