৪ জেলার ১২ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ২০:১২আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০:১২

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চার জেলায় ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। 

শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন- জামালপুর ইউনিয়ন পরিষদে নুরুজ্জামান মণ্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান ও কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার।

আর ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে মো. নুরে আলম এবং ওমরপুরে মো. রিয়াজুল ইসলাম মনোনয়ন পেয়েছেন। 

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জোড়কানন পূর্ব ইউনিয়নে মোহাম্মদ, মমতাজ উদ্দিন খান, জোড়কানন পশ্চিমে মো. হাসমত উল্লাহ, বারপাড়ায় মো. সেলিম আহাম্মদ, চৌয়ারায় মো. আবুল কালাম আজাদ এবং বিজয়পুরে মো. তানভীর হোসেন।

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ইউসুফ যুবাইর এবং ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ হোসেন মিন্টু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি