‘তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে, স্বপ্ন পূরণ হবে না’

ঝিনাইদহ প্রতিনিধি 
১৩ নভেম্বর ২০২২, ১৯:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৪:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বিরোধীদের জ্বালা ধরে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি দিবাস্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন পূরণ হবে না। কারণ, তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে। আর ফখরুল সাহেব তো মনোনয়ন বাণিজ্য শুরু করেছেন। বস্তা নিয়ে বসে আছেন টাকার জন্য। কে কে মনোনয়ন নেবেন, তাদের টাকার বান্ডিল দিতে হবে।

রবিবার (১৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তাদের নেতা তারেক জিয়া মুচলেকা দিয়ে বলেছেন ‘আর রাজনীতি করবো না’। এই কথা বলে লন্ডনে পালিয়েছে। অর্থপাচার মামলায় তার সাত বছরের জেল হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক আবারও নেতা হবেন। আমরা হারিয়ে যাওয়া হাওয়া ভবন আবার ফিরে পেতে চাই না।

এর আগে, সকাল সাড়ে ১১টায় সম্মেলন উদ্বোধন করেন দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না, স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, তাহজিব আলম সিদ্দিকী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুর ১টায় হেলিকপ্টারযোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে নামেন। এসময় জেলা প্রশাসক মনিরা বেগমসহ দলের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। 

প্রধান অতিথির বক্তব্যে নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নেতাদের একরকম দেখা যায়, বিলবোর্ডে আরেক রকম হয়ে যায়। এই সম্মেলনে এসে যে বিলবোর্ড দেখলাম, এত বিলবোর্ড আর কখনও দেখিনি। নেত্রী বলেছেন খরচ কমাতে, এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। খরচ কমান, মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।

সম্মেলনে মাহবুবউল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী যখন বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলছে তখন বিএনপি ঢাকায় ল্যাম্পপোস্টের আলোর নিচে হারিকেন জ্বালিয়ে তামাশা করছে। আলোর নিচে বিদ্যুতের দাবিতে আন্দোলন করছে। এই নাটক শুধু বিএনপিই পারে। তারা আসলে ভণ্ড ও প্রতারক দল। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে তিনি বর্তমান সভাপতি সংসদ সদস্য আব্দুল হাইকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

 

/টিটি/এমওএফ/ 
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি