আওয়ামী লীগ নেত্রীর বাসায় ব্রিটিশ হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ০১:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৫৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। সোমবার (৫ ডিসেম্বর) রাতে তার গুলশানের বাসায় নৈশভোজটির আয়োজন করা হয়।

নৈশভোজে শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক অংশ নেন। এসময় রবার্ট ডিকসনের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা।

শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন

বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনও তথ্য জানাননি শাম্মী আহমেদ। নৈশভোজে অংশ নেওয়া একটি সূত্র জানিয়েছে, দুই দেশের সম্পর্ক আরও জোরদার, ব্যবসা–বাণিজ্যের প্রসারের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। তবে রাজনীতিসহ নানা বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেসময় শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অংশ নেন। আর মার্কিন পিটার হাসের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।

শাম্মী আহমেদের বাসায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন

তখন শাম্মী আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ডিনারের দাওয়াত ছিল এটি। আনঅফিশিয়াল ও সৌজন্যমূলক ডিনার, এটিকে বৈঠক বলা যায় না।

নৈশভোজ সূত্র জানিয়েছে, এটি সৌজন্যমূলক হলেও নৈশভোজে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির কথাবার্তার পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আলোচনা হয়েছে। তবে সেটি সিরিয়াস কিছু নয়, স্বাভাবিক আলোচনা।

আরও পড়ুন- 

আ.লীগ নেত্রীর বাসায় নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি