সেতুমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

যেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৯:০৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২২:১০

যেটিই হোক, একটি সমঝোতা হবে, হয়ে যাবে; এমন আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সেতুমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি কি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতির আকাশে আজ ঘন মেঘ ঘনীভূত হয়েছে। আবার চট করে চলে যায়। আমি একজন চিরন্তন আশাবাদী মানুষ।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কেন দেশে অশান্তি চাইবো? আমরা কেন আতঙ্ক সৃষ্টি হয়, এমন কাজ করবো। দরকার তো নেই।’

‘আশা করছি বিরোধী দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে কখনও সংঘাত সৃষ্টি করিনি। এখন আমরা সংঘাত চাই না’ বলেও জানান তিনি।

ভারতের নতুন দূতের সঙ্গে আলোচনা কী নিয়ে, জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে তিনি দায়িত্ব পাওয়ার পর আমার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছেন। রোড কানেকটিভিটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন।’

আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি কোনও মতামত দেননি। আমি আমার বক্তব্য বলেছি।’

ভারত কেমন নির্বাচন দেখতে চায়, একজন সাংবাদিকের এমন প্রশ্নের ওবায়দুল কাদের বলেন, ‘এসব কিছু নিয়ে কথা হয়নি। অহেতুক আমি মিথ্যা কথা বলবো কেন! তবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছি যে বিরোধী দল আন্দোলন করছে। তারা সরকারের পদত্যাগ চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচন করবে না। ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়েও কথা হয়েছে। সমাবেশের স্থান নিয়ে বিএনপি অনড়, তা জানিয়েছি।’

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম