আ.লীগের সম্মেলনে কাউন্সিলর ৭ হাজার, ডেলিগেট ১ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২২, ১৯:০৩ আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৯:১১

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অতিথি ও কাউন্সিলর মিলিয়ে লক্ষাধিক লোক উপস্থিতির আয়োজন করা হয়েছে। এর মধ্যে কাউন্সিলরের সংখ্যা প্রায় ৭ হাজার, ডেলিগেটের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। এতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হলেও এবার বিদেশের কোনও রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চ পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান দলটির নেতারা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ৩০-৩৫ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে। নেতাকর্মী সকলেই সহযোগিতা করছে, যাতে আমাদের কাজটা দ্রুত এবং কম খরচে হয়। ২৪ ডিসেম্বর সকালের দিকে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে।

তিনি বলেন, যেহেতু একদিনের সম্মেলন হবে এবার, গেলো বার দুই দিনব্যাপী ছিল। প্রথম অধিবেশনের পরে খাবার ও নামাজের বিরতি হবে। তারপরেই আমাদের মূল অধিবেশন, কাউন্সিল অধিবেশন হবে। সারা দেশ থেকে কাউন্সিলরা এসে উপস্থিত হবেন, সেই সংখ্যাটা প্রায় ৭ হাজার। তাদের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি করা হবে।

কাজী জাফরউল্লাহ আরও বলেন, এবারের সম্মেলনে নেতাকর্মী ও অতিথি মিলিয়ে লক্ষাধিক লোক অংশগ্রহণ করবেন। ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে বিদেশের কোনও রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হলো—‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রত্যয়’।

তিনি জানান, মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফিট, প্রস্থ ৪৪ ফিট। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ও পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে মঞ্চ। এর মধ্যে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র থাকবে। পেছনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি থাকবে। সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ছবিও থাকবে। আরও থাকবে জাতীয় চার নেতার ছবিসহ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শামসুল হক এবং মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ছবি।

মির্জা আজম আরও জানান, সম্মেলনে প্রবেশের জন্য ৫টি গেট থাকবে। এরমধ্যে ভিআইপি গেট থাকবে। ৪টা গেট থাকবে কাউন্সিলরদের প্রবেশের জন্য। ডেলিগেটের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। সকাল ৭টা থেকে কাউন্সিলর-ডেলিগেটদের প্রবেশের গেট খুলে দেওয়া হবে। ৫০ হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সকল উপকমিটির সমন্বয়ে আমাদের বিশাল এই কর্মযজ্ঞ সম্পাদিত হবে। ২২-২৩ ডিসেম্বরের আগেই আমাদের সকল কাজকর্ম সম্পন্ন হবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
সর্বশেষ খবর
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা
নিকোল কিডম্যান ও ‘ডিউন’ পরিচালকের সঙ্গে হৃতিক, জেমস বন্ডের চরিত্রে চান ভক্তরা
লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই
লোকসানের পাহাড়ে রাজশাহী চিনিকল, তবুও শুরু হচ্ছে আখ মাড়াই
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ