গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে রাজপথে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৬

বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির ১০ দফা দাবিসহ ১৯৭৫ সালে বাকশাল কায়েমের প্রতিবাদে বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীতে সমাবেশ করছে দলটি। অপরদিক এদিন গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে রাজপথে সরব রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে চলছে পূর্বঘোষিত সমাবেশ। এতে সকাল থেকে প্রতিটি ওয়ার্ড, থানার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক থাকার কথা জানিয়েছে। তবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাড়া অন্য কোথাও বড় জমায়েতের কোনও খবর পাওয়া যায়নি।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা